ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৭ মে ২০২৬   ৪৪ বার পঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায়

ছবি: -সংগৃহীত

আগামী ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে মুসল্লিদের ওজু করে এবং নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। একই সঙ্গে জায়নামাজ, মোবাইল ফোন, ছাতা কিংবা অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031