https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন ও শুভকামনা জানান। একই সঙ্গে তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন তিন বাহিনীর প্রধান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সক্ষম চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।