ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

সৌদি যুবরাজকে চিঠি দিলেন তারেক রহমান

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
সৌদি যুবরাজকে চিঠি দিলেন তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে একটি চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিলের বৈঠকের সাইডলাইনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের হাতে চিঠিটি তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ সম্পর্ক ও অংশীদারত্বকে আরও উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও জানান তিনি।

অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহের কথাও জানান তিনি।

এ ছাড়া সৌদি আরবের উন্নয়নে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাতে সৌদি আরবের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুলকারিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।