ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউটের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সর্বোচ্চ সতর্কতা

ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ

ছবি: -সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন প্রতিপক্ষ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে আর্সেনাল, ইন্টার মিলান ও বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো শক্তিশালী দলগুলোর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে ৩৬ দলের লিগ পর্বের প্রতিপক্ষ চূড়ান্ত হয়।

রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও এইকে এথেন্স (অ্যাওয়ে)।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো কঠিন প্রতিপক্ষকে। বার্সেলোনার মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার সিটি ও পিএসজির। অন্যদিকে সিটির প্রতিপক্ষ পিএসজি, বার্সেলোনা ও নাপোলির মতো দল।

আর্সেনালের লিগ পর্বও কঠিন। ইংলিশ ক্লাবটি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে। লিভারপুলের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলান, আর বায়ার্ন মিউনিখকে খেলতে হবে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

নতুন ফরম্যাটে লিগ পর্বে প্রতিটি দল আটটি ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফলের ভিত্তিতে পরবর্তী পর্বের দলগুলো নির্ধারিত হবে।