ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী

মিয়ামি বিমানবন্দরে কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
মিয়ামি বিমানবন্দরে কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে একটি কার্গো উড়োজাহাজ। এ সময় সড়কে থাকা একাধিক গাড়িতে আঘাত করে উড়োজাহাজটি। এতে অন্তত ৫ জন নিহত এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৬৭-৩০০ কার্গো উড়োজাহাজটি অ্যামাজনের প্রাইম এয়ারের। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে এবং কয়েকটি গাড়িতে আঘাত করে। এরপর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা যায়।

দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে উড়োজাহাজটি কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল এবং ঠিক কতটি গাড়িতে আঘাত করেছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930