https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত ও ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশ। পথচারী নিহত হয়েছেন ১০২ জন এবং যানবাহনের চালক ও সহকারী ৬৭ জন।
সবচেয়ে বেশি ২১৭টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। জেলা হিসেবে বগুড়ায় সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানীতে ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের অদক্ষতা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনার অন্যতম কারণ। এসব দুর্ঘটনা কমাতে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং সড়ক অবকাঠামো উন্নয়নের সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।