https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর।
এর আগে রোববার দুদিনের সরকারি সফরে ঠাকুরগাঁও পৌঁছান রাষ্ট্রপতি। পরে তাকে সার্কিট হাউজে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতির সফর ঘিরে জেলা শহর ও অনুষ্ঠানস্থলে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।