ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও

আজ ৮ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য— ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

সরকার সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনমুখী দক্ষতা, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল সক্ষমতার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। সরকারের লক্ষ্য, ২০৩১ সালের মধ্যে এ হার ৮৬ থেকে ৯০ শতাংশে উন্নীত করা।

বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু-কিশোর ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে সরকার। এর মধ্যে কক্সবাজারে ‘স্কিলফো’ প্রকল্পে ৬ হাজার ৮২৫ জন কিশোর-কিশোরীকে মৌলিক সাক্ষরতার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘আলো’ প্রকল্পের মাধ্যমে ৬৪ জেলায় প্রায় ৩৯ হাজার শিক্ষার্থী এবং ‘আলফা’ কর্মসূচির আওতায় প্রায় ৪৫ লাখ নিরক্ষর নারী-পুরুষকে প্রায়োগিক সাক্ষরতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930