ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন বা সরকার তাকে ফিরিয়ে আনুক—তাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কোনো কৌশল বা দ্বিধা নেই। প্রত্যর্পণের দাবি কোনো কৌশল নয়; ভারতের সঙ্গে আলোচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখাকে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশের সরকারের কাছে অপ্রত্যাশিত। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে পদক্ষেপ প্রত্যাশা করে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। দেশে ফিরলে তার বিরুদ্ধে হওয়া রায় কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশিরা হামলার শিকার হওয়ার প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ ও বিরক্তি তৈরি করছে—বিষয়টি ভারত সরকারের বোঝা উচিত।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930