ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। দুর্নীতির অভিযোগে ডব্লিউএইচও ও বাংলাদেশের চলমান তদন্তের মধ্যেই বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে অভিযোগের পর গত বছরের শেষ দিকে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও। এর আগে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে।

পুতুলের আইনজীবীদের দেওয়া এক চিঠি অনুযায়ী, চীন সফরের সময় আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তুলেছে ডব্লিউএইচও। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তিনি।

পদত্যাগপত্রে পুতুল আরও জানান, বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তুলেছে ডব্লিউএইচও। তার দাবি, সংস্থাটিতে যোগ দেওয়ার আগেই তিনি জমিটি পেয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তা পেয়েছেন।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে পুতুল বলেন, তাকে দায়িত্ব পালনে কার্যকরভাবে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রায় এক বছর বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930