https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হন এবং ছয়জনের মৃত্যু হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫৯ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রামে ২০২ জন, বরিশালে ১৭৮ জন, রাজশাহীতে ১২২ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৪৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।