ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বে রোমেরো

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বে রোমেরো

লিওনেল মেসির ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের পর নতুন যুগে প্রবেশ করেছে আর্জেন্টিনা। সেই পরিবর্তনের অংশ হিসেবে জাতীয় দলের নতুন অধিনায়ক করা হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে।

২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনার নেতৃত্বের অন্যতম প্রধান প্রতীক হয়ে ওঠেন। তাঁর বিদায়ের পর এবার নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ২৮ বছর বয়সী রোমেরো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত আগে থেকেই পরিকল্পনায় ছিল। গত বিশ্বকাপের সময় মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় অধিনায়ক ছিলেন তিনি। বিশ্বকাপের পর দুজন জাতীয় দল থেকে বিদায় নেওয়ায় এবার রোমেরোর হাতে উঠেছে আর্মব্যান্ড।

এমিলিয়ানো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকলেও রোমেরোর ওপর আস্থা রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠের পাশাপাশি ড্রেসিংরুমেও নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তাঁর।

জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে রোমেরোর। ৫৮ ম্যাচে তিনি তিনবার আর্জেন্টিনার অধিনায়ক হয়েছেন। চিলি, ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন এই ডিফেন্ডার।

তবে স্ক্যালোনি ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর চুক্তি নবায়নের আলোচনা চলছে।

সেপ্টেম্বরের প্রীতি ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে রোমেরোর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এসব ম্যাচের প্রতিপক্ষের নাম চলতি সপ্তাহে ঘোষণা হওয়ার কথা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930