ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষকদের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের বৈধতা নেই : হাইকোর্ট ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ, চলছে তল্লাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ব্রিকসের নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত, যুদ্ধের নিন্দা ও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান আর্জেন্টিনা দলে ফিরছেন একাধিক তারকা, স্কালোনির পরিকল্পনায় চমক যেভাবে চট্টগ্রামে আস্তানা গড়ে ৬৩ বিদেশি, ভয়ঙ্কর নেটওয়ার্ক পেরিম দ্বীপ হুথিদের দখলে, ট্রাম্পের সহায়তা চাইলেন সৌদি যুবরাজ বোরকা পরে এসে কৃষককে হত্যা, লাশ ফেলা হয় ডোবায় কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ছবি: -সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৬টায় রাজধানীর ত

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930