ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ ময়মনসিংহ মেডিক্যালে লিফটে আগুন, হুড়োহুড়িতে আহত কয়েকজন ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এর মধ্যে সেপ্টেম্বরে প্রথম ১২ দিনেই মারা গেছেন ৫২ জন। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৭ জন। এ ছাড়া খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঊর্ধ্বগতি ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930