ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা ৪৫ হাজার কোটি টাকায় গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান

দেশে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে গত পাঁচ মাসে প্রায় ২ কোটি শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দফায় ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এই কার্যক্রম শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় দফায় টিকাদান শুরু করা হয়। সর্বশেষ ২০ এপ্রিল সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চালু হয়, যা এখনও চলমান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুরুতে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে ইতোমধ্যে ১০৯ দশমিক ৮ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ শিশু টিকা পেয়েছে। চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪। এছাড়া রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ এবং বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এদিকে, দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশব্যাপী হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। তবে নতুন কর্মসূচি সরকারের বাড়তি তৎপরতার অংশ। এর মূল লক্ষ্য, কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930