ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা ৪৫ হাজার কোটি টাকায় গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান

ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা

ছবি: -সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বৃষ্টির স্বস্তি না থাকায় গরমের অনুভূতি বাড়তে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত দেওয়া হয়নি।

সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930