ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

ঢাকার মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজের বোর্ডরুমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ স্টাফ কলেজের ভূমি ব্যবহারে এমআরটির প্রস্তাব, বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের বৈদেশিক অংশের জন্য অর্থ বরাদ্দ, গবেষণা ও উদ্ভাবন সেন্টার প্রতিষ্ঠা এবং কলেজের বিধিমালা সরকারি অনুমোদনের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাধ্যতামূলক প্রশিক্ষণকে পদোন্নতি ও পদায়নের অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক পুলিশ একাডেমিগুলোর সংগঠন ইন্টারপা’র সদস্য প্রতিষ্ঠান হিসেবে দেশে প্রশিক্ষণ আয়োজন ও বিদেশে প্রশিক্ষণার্থী পাঠানো, অবকাঠামো উন্নয়ন এবং মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স ও মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুর বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ স্টাফ কলেজের রজতজয়ন্তী উদযাপন এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য প্রশিক্ষণ আয়োজনের বিষয়ও সভায় উঠে আসে।

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এ ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ চলছে।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ অনেক সদস্য রয়েছেন। তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানো হবে। বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত এবং ফরেনসিক বিশ্লেষণ পরিচালিত হলেও একটি স্থায়ী ও সমন্বিত কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

পুলিশ সদস্যদের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে। প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তুলে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে, যাতে সাইবার স্পেসসহ যেকোনো ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ প্রস্তুত থাকতে পারে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930