ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ৩১ বার পঠিত
সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

আসন্ন জাতীয় বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ বিবেচনায় রেখে প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা ও চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাজেট প্রস্তুত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাজেটে সাধারণ মানুষের স্বার্থ প্রতিফলিত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা থাকবে।

তিনি বলেন, সরকার একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। ঋণের চাপ ও আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে, যার সুফল দেশের সব নাগরিকের কাছে পৌঁছাবে।

অর্থনীতির বর্তমান অবস্থা প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের বিভিন্ন নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে স্থিতিশীল পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সময় প্রয়োজন হলেও সরকার ইতিবাচক সূচনার প্রত্যাশা করছে।

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও বেশি বিনিয়োগনির্ভর করার লক্ষ্যে সরকার কাজ করছে। ঋণনির্ভরতা কমিয়ে টেকসই আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করবে এবং উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031