ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার জলাবদ্ধতা সমস্যা ও এর সমাধান নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা, বিদ্যমান পরিস্থিতি এবং স্থায়ী সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০১৬ সালে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হলেও ২০২৪ সালে প্রকল্পটি শেষ হওয়ার পরও এর পূর্ণ সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।

তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী আরও বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধান ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগে ডিএনডি এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।

সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930