জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে হোটেল গ্র্যান্ড হায়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন