‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
নতুন সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিলপত্র জমা দিতে হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া দাখিলের ১৫তম দিন সরকারি ছুটি হলে, পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।


মন্তব্য করুন