দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনারও নির্ধারিত দাম কার্যকর রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এসব দাম কার্যকর করেছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের বাজারে এ দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।

মন্তব্য করুন