রাজধানীর মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত এই বিঘ্ন ঘটে।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ জানান, উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন এ সময় কারওয়ান বাজার স্টেশনে আটকে ছিল।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেট্রোরেল লাইন থেকে কুকুরটিকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল শুরু হয়।