ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

সোনার ভরি ২ লাখ ৩০ হাজার টাকার নিচে

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ২৮ বার পঠিত
সোনার ভরি ২ লাখ ৩০ হাজার টাকার নিচে

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের সোনার দাম এখনো ২ লাখ ৩০ হাজার টাকার নিচে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ ৬ জুন দামে পরিবর্তন আনে।

বর্তমান দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়। ১৮ ক্যারেটের সোনা পাওয়া যাচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়, আর সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা প্রতি ভরি।

রুপার বাজারেও তুলনামূলক স্থিতি দেখা যাচ্ছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।