ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ৫০ বার পঠিত
অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দারুণ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মারনাস লাবুশেন। জেভিয়ার বার্টলেট যোগ করেন ৫২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারালেও সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলকে ম্যাচে ফেরান। দুজনই ৪২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে লিটন দাস ১৮ বলে ২১ রানের কার্যকর ইনিংস খেলেন।

শেষদিকে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হৃদয় ৪০ এবং মিরাজ ২২ রান করে ম্যাচ শেষ করেন।

৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল টাইগাররা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930