ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ২৪ বার পঠিত
সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের

ছবি: -সংগৃহীত

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে অনুষ্ঠিত ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

৮ থেকে ১১ জুন ভারতের বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সম্মেলনের সমাপ্তিতে যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও ভবিষ্যতমুখী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান, জাল মুদ্রা, সোনা এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অবৈধ বা জোরপূর্বক সীমান্ত অতিক্রম, সীমান্ত অবকাঠামো নির্মাণ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

উভয় বাহিনী সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে সমন্বিত টহল জোরদার, দ্রুত তথ্য আদান-প্রদান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে।

তারা সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেছে।

সম্মেলনে উভয় পক্ষ আন্তঃসীমান্ত অপরাধ ও নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আলোচনার ফলাফলে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ জানিয়েছে, গৃহীত সিদ্ধান্তগুলো ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে। পরবর্তী সম্মেলন ২০২৬ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930