https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন বাধার মুখে দেশে ফিরে আসতে হওয়াকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা হিসেবে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা দিনের শেষে জানানো হবে।
জানা যায়, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার দিল্লি পৌঁছালে ইমিগ্রেশন প্রক্রিয়ায় জাহেদ উর রহমানকে নিরাপত্তা নজরদারি তালিকায় শনাক্ত করে অতিরিক্ত যাচাইয়ের জন্য আটকে রাখা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তিনি সম্মেলনে অংশ না নিয়ে ঢাকায় ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত পর্যালোচনা চলছে।