ঢাকা
২৮ আগস্ট ২০২৬

নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জেলা প্রতিনিধি
সোমবার, ১৫ জুন ২০২৬   ২৬ বার পঠিত
নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: -সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা এলাকা থেকে দুটি ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় জেলেরা জানান। আটক হওয়া জেলেরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ করে সীমান্তের দিক থেকে এসে অস্ত্রধারী সদস্যরা তাদের ট্রলারসহ ধরে নিয়ে যায়। সীমান্ত চিহ্ন স্পষ্ট না থাকায় জেলেরা প্রায়ই অনিচ্ছাকৃতভাবে বিপজ্জনক এলাকায় প্রবেশ করেন, যা এমন ঘটনার ঝুঁকি বাড়ায়।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা গেছে। তারা জানান, নদীতে মাছ ধরতে গেলেই এখন নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয় এবং অনেক সময় হঠাৎ করে এসে আটক করার ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি বিজিবির সঙ্গে সমন্বয় করে দেখা হচ্ছে এবং জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।