ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ৪১ বার পঠিত
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতে রেকর্ড

ছবি: -সংগৃহীত

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থ ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এক বছরে বাংলাদেশি আমানত প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩৪ দশমিক ২ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৬০ কোটি টাকার সমপরিমাণ।

এটি সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। সর্বোচ্চ আমানত ছিল ২০২১ সালে, যখন মোট জমার পরিমাণ ৮৭১ দশমিক ১ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, আমানত বৃদ্ধির প্রধান কারণ বাংলাদেশি ব্যাংকগুলোর অর্থ জমা বৃদ্ধি। ২০২৪ সালের ৫৭৬ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে তা বেড়ে ২০২৫ সালে ৮২২ দশমিক ৭ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে। ফলে মোট আমানতের প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশই বাংলাদেশি ব্যাংকগুলোর নামে জমা রয়েছে।

অন্যদিকে, ব্যক্তিগত বাংলাদেশি গ্রাহকদের আমানত কিছুটা কমেছে। ২০২৪ সালে যেখানে ব্যক্তিগত হিসাবে জমা ছিল ১২ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ, ২০২৫ সালে তা কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে আমানতের দিক থেকে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শীর্ষে আছে ভারত, যদিও তাদের মোট আমানত আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

সুইস ব্যাংকের পরিসংখ্যানের এই হিসাবের মধ্যে ব্যক্তিগত আমানত, ব্যাংকগুলোর তহবিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব অর্থের উৎস বা মালিকদের পরিচয় সম্পর্কে পৃথক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031