ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ খুলনায় অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় মেডিকেল বোর্ড, পাশে জুবাইদা রহমান থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংস্কার উদ্যোগ নিতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৩২ বার পঠিত
সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংস্কার উদ্যোগ নিতে নোটিশ

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল ও অবকাঠামোগত ত্রুটি দেখা দিয়েছে উল্লেখ করে সংসদে বিশেষ অধিকার নোটিশ দিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি সংসদকে অবহিত করেন। তিনি জানান, সংসদ ভবনের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ছাদসহ কিছু অংশ দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়ছে, যা ভবনের অবকাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয়। সংসদকে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ভবনের মর্যাদা, নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ন রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ বিষয়ে স্পিকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তবে কার্যপ্রণালি বিধি অনুযায়ী নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্নের প্রশ্ন হিসেবে গ্রহণ করা হয়নি বলে তিনি জানান।

তিনি আরও জানান, চলতি অধিবেশনে এখন পর্যন্ত ছয়টি বিশেষ অধিকার নোটিশ পাওয়া গেছে, যার মধ্যে চারটির বিষয়ে সিদ্ধান্ত সংসদকে জানানো হয়েছে।