ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন এককভাবে মেসি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২৯ বার পঠিত
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন এককভাবে মেসি

ছবি: -সংগৃহীত

লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে গেছেন।

বিশ্বকাপে নিজের ২৮তম ম্যাচে ১৭তম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে ১৬ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি ও ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে গোলের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন তিনি।

ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন মেসি। নবম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে প্রথমার্ধের ৩৯তম মিনিটে সেই আক্ষেপ ঘুচিয়ে দেন। থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনার দারুণ সমন্বয়ের পর পাওয়া বল থেকে বাম পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে। ফলে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি।

২০২৬ বিশ্বকাপের আগে মেসির গোল ছিল ১৩টি। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড ছাড়িয়ে ক্লোসার পাশে পৌঁছে যান। আর অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সবার ওপরে উঠে যান আর্জেন্টাইন অধিনায়ক।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930