ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস জাতিসংঘে

লক্ষ্মীপুরে ফোর মার্ডারের নেপথ্যে কী, গণপিটুনিতে নিহত ঘাতক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৪৬ বার পঠিত
লক্ষ্মীপুরে ফোর মার্ডারের নেপথ্যে কী, গণপিটুনিতে নিহত ঘাতক

ছবি: -সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ বাসায় মা ও তাঁর তিন মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হন। এই ফোর মার্ডারের নেপথ্যে কী তা জানার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তাঁর তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিপা আক্তার (৮)। নিহত অভিযুক্তের নাম অন্তর মজুমদার (২৮)।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, আহত অবস্থায় পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শাহিনুর বেগম, সায়মা আক্তার ও শিপা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় ইকরা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, নিহত চারজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাত ছিল। হামলার ভয়াবহতায় একজনের অভ্যন্তরীণ অঙ্গও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, ঘটনার পর স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হন অভিযুক্ত অন্তর মজুমদার। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁরও মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক জানান, অন্তর মজুমদার আগে প্রায় দেড় বছর ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি সেখান থেকে চলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে তিনি বাসায় প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র জীবিত সদস্য ছেলে সিফাত মা ও তিন বোনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930