ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে কৌতূহলের কেন্দ্র ‘ডোনাল্ড ট্রাম্প’

জেলা প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬   ৬৩ বার পঠিত
নারায়ণগঞ্জে কৌতূহলের কেন্দ্র ‘ডোনাল্ড ট্রাম্প’

ছবি: -সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ। গায়ে গোলাপি আভা ও মাথার সামনে ঘন লম্বা চুল থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে মিল খুঁজে পেয়ে এমন নাম রাখা হয়েছে পশুটির।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম–এ এখন ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর মহিষটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। এটি এলবিনো হওয়ায় শরীরে মেলানিনের ঘাটতির কারণে এমন সাদা-গোলাপি রঙ ধারণ করেছে।

আবদুল মান্নান বলেন, এটি কোনো বিরল প্রজাতি নয়; প্রাকৃতিকভাবেই এলবিনো প্রাণীর এমন রঙ হয়ে থাকে।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, মহিষটির মাথার সামনের চুলের ধরন দেখে তার ছোট ভাই মজা করে নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই নামটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

ইতোমধ্যে ঢাকার এক বাসিন্দা মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। তবে এখনো এটি খামারেই রাখা হয়েছে।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া জানান, মহিষটিকে প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে এটিকে সুস্থ রাখা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930