ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা চাইল ভারতীয় হাইকমিশন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ৬০ বার পঠিত
ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা চাইল ভারতীয় হাইকমিশন

ছবি: -সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করার পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ব্যাপক সাড়া মিলেছে। এ পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে। ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতে তারা কাজ করে যাচ্ছে।

হাইকমিশন আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছে, সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে, গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এতে রাজধানীসহ বিভিন্ন ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930