ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ১৭ বার পঠিত
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।

৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনসহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। স্থানীয় পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল ও সামাজিক সহায়তা কর্মসূচি পালন করা হবে।

৩১ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দেশের রাজনৈতিক সংকট ও নৈরাজ্যের সময় জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে শান্তি, শৃঙ্খলা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি দাবি করেন, জিয়াউর রহমানের উদ্যোগেই দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা পুনরায় শুরু হয়।

রিজভী নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, কর্মসূচি পালনের সময় সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। রাস্তার মোড়ে অস্থায়ী মঞ্চ নির্মাণ না করে উন্মুক্ত মাঠ বা মিলনায়তনে কর্মসূচি আয়োজন করতে হবে।

Facebook Comments Box
June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930