ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি

কেমন হলো নতুন পাঁচ টাকার নোট?

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ৬০ বার পঠিত
কেমন হলো নতুন পাঁচ টাকার নোট?

ছবি: -সংগৃহীত

সরকার নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকার নোট বাজারে ছেড়েছে। মঙ্গলবার থেকে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত এই নোট চালু করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমে নতুন নোট ইস্যু করা হয়েছে। পরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি সরবরাহ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন ৫ টাকার নোটে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার আকারের হালকা গোলাপি রঙের এ নোটে স্থান পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, জাতীয় ফুল শাপলা এবং ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

নিরাপত্তা নিশ্চিত করতে নোটে উন্নত নিরাপত্তা সুতা, রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ এবং মাইক্রোপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া সংগ্রাহকদের জন্য বিশেষ ‘স্পেসিমেন’ নোটও প্রকাশ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031