ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ৭৮ বার পঠিত
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

সিলেট টেস্টে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করল টাইগাররা।

চতুর্থ দিনের শেষে জয়ের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনের সকালে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের প্রতিরোধে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ সময়ে আবারও দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে ফিরিয়ে ভাঙেন জুটি, পরে খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের শেষ আশাটুকুও শেষ করে দেন তিনি।

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ পর্যন্ত অলআউট হয় ৩৫৮ রানে। রিজওয়ান ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। সাজিদ খান করেন ২৮ রান।

বাংলাদেশের হয়ে ম্যাচের নায়ক তাইজুল ইসলাম ৬ উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা নেন ২টি উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

ম্যাচের শুরুতে লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭৮ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান করে ২৩২ রান। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান সংগ্রহ করে টাইগাররা। সেই লক্ষ্য তাড়া করতে গিয়েই হারের বৃত্তে আটকে যায় পাকিস্তান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031