ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ১১ বার পঠিত
রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামিকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, মামলার প্রধান আসামি সোহেল খান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তারা ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

তিনি বলেন, “আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।”

বিচারহীনতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতার অভিযোগ সঠিক নয়। কিছু কিছু মামলায় বিচার বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়েও কয়েকটি জঘন্য অপরাধের ঘটনায় দ্রুত আইনি ও বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ ক্ষেত্রেও দ্রুত দৃষ্টান্তমূলক বিচার হবে বলে আশা করছি।”

আইন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সমাজের পরিবর্তিত চাহিদা অনুযায়ী আইনকে যুগোপযোগী করা একটি চলমান প্রক্রিয়া। তবে আবেগের বশে তড়িঘড়ি করে আইন প্রণয়ন বা নতুন আদালত গঠন সবসময় সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে।

মন্ত্রী আরও বলেন, নতুন ট্রাইব্যুনাল বা আদালত গঠনের ক্ষেত্রে জনবল, ব্যয় এবং মামলার পরিমাণসহ বিভিন্ন বাস্তবতা বিবেচনা করতে হয়। কোথাও মামলার সংখ্যা খুব কম হলে আলাদা আদালত কার্যকর নাও হতে পারে।

তিনি জানান, সরকার অপরাধ প্রতিরোধে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে সংঘটিত অপরাধের ক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর যত জঘন্য অপরাধ ঘটেছে, প্রতিটি ক্ষেত্রেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করেছে।”

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930