ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু জশনে জুলুস আদালতে জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ৩৫ বার পঠিত
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত অনুষ্ঠিত হবে

ছবি: -সংগৃহীত

আগামী ২৮ মে সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান এবং মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন খাদেম মো. আমির হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031