ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের মানবিক অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব : জুবাইদা রহমান জ্বালানি সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮,৪২৮ পণ্য রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ একসঙ্গে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায়

জমজমাট ফলের আড়ত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৩২ বার পঠিত
জমজমাট ফলের আড়ত

ছবি: -সংগৃহীত

পুরান ঢাকার ওয়াইজঘাট ফলের আড়ত এখন গ্রীষ্মকালীন নানা মৌসুমি ফলে জমজমাট। বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষা দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি ফলের বাজারে ইতোমধ্যে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম, লিচু, আনারস, তরমুজ, কাঁঠাল ও তাল।

আড়তে এখন দেখা মিলছে হিমসাগর, গোপালভোগ, গোবিন্দভোগ ও গুটি জাতের আমের। পাশাপাশি পাবনার লিচু, টাঙ্গাইলের আনারস, রাঙামাটির কাঁঠাল এবং বরিশালের তালেও ভরে উঠেছে বাজার। বৈশাখ-জ্যৈষ্ঠের মধুমাস ঘিরেই মূলত ওয়াইজঘাটে দেশি ফলের মৌসুম শুরু হয়।

ব্যবসায়ীরা জানান, সামনে ফলের সরবরাহ আরও বাড়বে। বর্তমানে নাটোরের বড় তরমুজ পাইকারি বাজারে ২০০ থেকে ২২০ টাকায় এবং ছোট তরমুজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। সাতক্ষীরা থেকে আসা হিমসাগর আমের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৭০ টাকা। গোপালভোগ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা এবং গোবিন্দভোগ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে।

পাবনা থেকে আসা বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুও ক্রেতাদের নজর কাড়ছে। বোম্বাই লিচু প্রতি হাজার ২ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে যশোরের ড্রাগন ফল পাইকারি বাজারে কেজিপ্রতি ১৮০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আড়তের ব্যবসায়ীরা বলছেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে আনারস, তরমুজ ও অন্যান্য রসালো ফলের চাহিদাও বাড়ছে। বিশেষ করে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বাজার আরও জমে উঠবে বলে আশা করছেন তারা।

ক্রেতারাও বলছেন, এখন দাম কিছুটা বেশি থাকলেও কয়েক দিনের মধ্যে ফলের সরবরাহ বাড়লে দাম কমে আসতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031