ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দুই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য সংশোধন, ফুয়েল পেমেন্টে অনুমোদন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
দুই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য সংশোধন, ফুয়েল পেমেন্টে অনুমোদন

ছবি: -সংগৃহীত

দেশের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ (কোল প্রাইস মেকানিজম) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সিদ্ধান্তের আওতায় দুই কেন্দ্রের জন্য মোট ১ লাখ ৭৬ হাজার ৯৭৪ কোটি টাকা ফুয়েল পেমেন্টের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার-১ লিমিটেড পরিচালিত ২×৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল) পরিচালিত ৩০৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোল প্রাইস মেকানিজম সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এসএস পাওয়ার-১ লিমিটেডের ফুয়েল পেমেন্ট বাবদ প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫০ কোটি টাকা এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের জন্য প্রায় ৩২ হাজার ৭২৪ কোটি টাকা ব্যয় করা হবে।

এ ছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সংশ্লিষ্ট প্রস্তাবে এসএস পাওয়ার-১ লিমিটেড এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল)-কে সুপারিশকৃত দরদাতা হিসেবে অনুমোদন দিয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031