ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, যান চলাচল বন্ধ

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছবি: -সংগৃহীত

মাঠের লড়াইয়ে যেমন শীর্ষে, আয়ের দিক থেকেও বাকিদের অনেকটা পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১২ মাসে পর্তুগিজ এই তারকার আয় প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭১০ কোটি টাকা।

ফোর্বসের হিসাব অনুযায়ী, টানা চতুর্থবারের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলার হয়েছেন রোনালদো। আল নাসরের এই তারকার মোট সম্পদের পরিমাণও এখন প্রায় ১২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৮৮২ কোটি টাকা।

আয়ের তালিকায় রোনালদোর পরেই রয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা গত এক বছরে আয় করেছেন প্রায় ১৪ কোটি ডলার। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১১০ কোটি ডলার।

তৃতীয় অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের গত ১২ মাসের আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার। বেতনের পাশাপাশি বিজ্ঞাপন ও বিনিয়োগ থেকেও আয় বাড়াচ্ছেন তিনি।

তালিকায় চতুর্থ আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার গত এক বছরে আয় করেছেন প্রায় ৮ কোটি ডলার। মাত্র ২৫ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সেরা পাঁচে একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকার গত এক বছরের আয় প্রায় ৬ কোটি ডলার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিজ্ঞাপন ও বাণিজ্যিক চুক্তিতেও দ্রুত নিজের অবস্থান শক্ত করছেন তিনি।

অর্থাৎ আয়ের হিসাবে এখনো রোনালদোর সঙ্গে বাকিদের ব্যবধান বিশাল। ৩০ কোটি ডলারের আয় নিয়ে শীর্ষে রোনালদো, আর দ্বিতীয় মেসির আয় তার অর্ধেকেরও কম।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031