ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

আবেগঘন পরীমণি, ভক্তদের সহমর্মিতায় ভাসলেন নায়িকা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৩ মে ২০২৬   ১৭ বার পঠিত
আবেগঘন পরীমণি, ভক্তদের সহমর্মিতায় ভাসলেন নায়িকা

ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে মন্তব্য করার কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি।

সম্প্রতি নিজের মাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেখানে মাতৃত্বের অনুভূতির পাশাপাশি মায়ের প্রতি গভীর শূন্যতার কথাও তুলে ধরেন তিনি।

পরীমণি লিখেছেন,
“আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।”

নায়িকার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই মন্তব্য করে তার অনুভূতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ভালোবাসা জানিয়েছেন।

একজন নেটিজেন মন্তব্যে লেখেন, “মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার প্রকাশ।”

আরেকজন লেখেন, “মা তো মা-ই হয়, পৃথিবীতে মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।”

পরীমণির এই সংক্ষিপ্ত অথচ আবেগময় পোস্ট অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে মা হারানোর কষ্ট ও সন্তানের প্রতি মায়ের মমতার অনুভূতি নতুন করে আলোচনায় এসেছে তার লেখার মাধ্যমে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930