ঢাকা
০৮ আগস্ট ২০২৬

৫৪ রানে অলআউট, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
৫৪ রানে অলআউট, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয়। সেই লিড পেরিয়ে ম্যাচ বাঁচানোর বদলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

মাত্র ২১.৬ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ২৫ রান দিয়ে তিনি একাই নেন ৮ উইকেট। বাকি দুটি উইকেট পান কোরি রকিচোলি।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। এছাড়া সৌম্য সরকার ৫, মুশফিকুর রহিম ২ এবং হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকেন। শান্ত, মিরাজ, তাসকিন ও এবাদতসহ বেশিরভাগ ব্যাটারই ব্যর্থ হয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল টেস্ট সিরিজের আগে অভিজ্ঞ বাংলাদেশ দলের এমন ব্যাটিং বিপর্যয় তাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031