ঢাকা
০৮ আগস্ট ২০২৬

বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দেশে নিরাপদ, সহজ ও স্বল্পব্যয়ের ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সেখানে বেলা বিস্কুট কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন গভর্নর।

গণি বেকারির মতো প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহারকে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের বাড়তে থাকা আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, ডিজিটাল পেমেন্টের বিস্তার লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি খরচ কমাবে এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখবে।

দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণ করে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তাদের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে নিরাপদ, সহজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031