https://timenewsbangla.com

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো বলছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সম্মতিসূচক লিখিত ঘোষণাতেও তিনি গত শনিবার স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইনে মনোনয়নপত্র দাখিলের সময় সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থীকে ওই পদে নির্বাচন ও দায়িত্ব পালনে সম্মতিসূচক লিখিত ঘোষণা দিতে হয়।
এদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার ঘোষণা দিয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে।