ঢাকা
১১ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত

বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার দুপুরের এ আয়োজনে বরিশালের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। মেনুতে ছিল ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন মাছের পদ, ভর্তা-ভাজি ও দেশীয় খাবার। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর শচীন ঘোষের বিখ্যাত রসমালাই ও দধি।

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারাও রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।

আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে এ আয়োজনের মধ্য দিয়ে বরিশালের স্থানীয় খাদ্যসংস্কৃতি ও গ্রামীণ পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী আতিথেয়তার স্বাদ নেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031