ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

শিল্প মালিকরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৩৮ বার পঠিত
শিল্প মালিকরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন

ছবি: -সংগৃহীত

অর্থনীতিতে গতি ফেরানো, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে শিল্প উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক চক্রবিরোধী নীতিগত সহায়তা কার্যক্রম চালু করেছে। অর্থনৈতিক স্থবিরতা বা বেসরকারি বিনিয়োগ কমে গেলে বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে বাজারে নতুন গতি ফেরানোই এর মূল উদ্দেশ্য।

তিনি জানান, ঘোষিত তহবিলে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা থাকবে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে।

প্রণোদনা প্যাকেজের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালুর জন্য। এ খাতে ২০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে কাঁচামাল আমদানি, শ্রমিকদের বেতন-ভাতা, ইউটিলিটি বিল ও উৎপাদন ব্যয়ে। এছাড়া ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে ৫ হাজার কোটি টাকা এবং কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া রফতানি বহুমুখীকরণ, উত্তরবঙ্গে কৃষি হাব গড়ে তোলা, চামড়া ও জুতা শিল্প, হিমায়িত মাছ ও চিংড়ি রফতানি, প্রবাসী কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব প্রকল্পসহ বিভিন্ন খাতেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এই বিশেষ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে উৎপাদন ও বিনিয়োগ বাড়বে, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক গতি ফিরবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031