ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমারকে বাংলাদেশের তাগিদ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমারকে বাংলাদেশের তাগিদ

ছবি: -সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের ১৫ আগস্টের একটি বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানানো হয়।

তৌফিক-উর-রহমান বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর বাংলাদেশে আসা নতুন সদস্যদের তথ্য যাচাইয়ের আওতায় নেওয়ার অনুরোধ জানান।

বাংলাদেশে রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়াও চলমান রয়েছে। নিবন্ধিত ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তথ্য দ্রুত মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা জানানো হয়েছে বৈঠকে।

এ সময় বাংলাদেশ স্পষ্ট করে জানায়, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়; তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমার সরকারও এ পরিচয় স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত। একই সঙ্গে প্রত্যাবাসন শুরুর জন্য যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে মিয়ানমার সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি।

রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বতঃস্ফূর্ত প্রত্যাবাসন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930