https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন।
তৌফিক নেওয়াজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ডে পড়ার সময় তিনি ড. কামাল হোসেনের গবেষণা সহযোগী ছিলেন। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়েও কাজ করেছেন তিনি।
জানাজা ও দাফনের সময়-স্থান বুধবার দুপুরের পর চূড়ান্ত করা হবে। এদিকে স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানা গেছে।